রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মৃত্যু ৩, আক্রান্ত ১ হাজার ৬৩ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে র‌্যাবের সতর্কবার্তা

আজ রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (৩ মার্চ) রাজশাহী যাচ্ছেন। এদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রীর রাজশাহী সেনানিবাসে পৌঁছানোর কথা রয়েছে। বেলা সাড়ে ১১টায় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ৭, ৮, ৯ এবং ১০ বীর'র ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন।

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট রাজশাহী সেনানিবাস সূত্রে প্রধানমন্ত্রীর এই সফরসূচি নিশ্চিত হওয়া গেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ করা হয়েছে।

এদিকে, সেনানিবাসের অনুষ্ঠান শেষেই প্রধানমন্ত্রী রাজশাহী ত্যাগ করবেন। এদিন রাজশাহীতে তার আর কোনো রাজনৈতিক কর্মসূচি নেই।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বীর রেজিমেন্টের চারটি ব্যাটালিয়নকে জাতীয় পতাকা (ন্যাশনাল স্টান্ডার্ড) তুলে দেবেন এবং প্যারেড পরিদর্শন করবেন।

নতুন সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী সফর।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ