বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

দেশেই রয়েছে মাসুদ আজহার, স্বীকার পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্বু-কাশ্মিরের পুলওয়ামায় হামলার দায় স্বীকারকারী সংগঠন জাইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহার পাকিস্তানেই রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন কুরেশি। তিনি বলেন, “আজহার পাকিস্তানেই রয়েছে। আমার তথ্য অনুযায়ী ও গুরুতর অসুস্থ। বাড়ি থেকে বেরুনোরও উপায় নেই।”

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় অবন্তীপোরার কাছে লেথপোরায় জম্মু-শ্রীনগর হাইওয়ের ওপর সিআরপিএফ কনভয়ে হামলা করে জঙ্গিরা। প্রায় সাড়ে তিনশ’ কেজি বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে সিআরপিএফ-এর একটি ট্রাকে ধাক্কা মারে জঙ্গি আদিল আহমেদ। এই আত্মঘাতী জঙ্গি হামলায় নিমেষে ছিন্নিভিন্ন হয়ে যায় ৪০টি তাজা প্রাণ। আহত হন বহু জওয়ান। পরে তাদের মধ্যেও বেশ কয়েকজনের মৃত্যু হয়।

এ হামলার খানিক পরেই ভিডিও বার্তায় দায় স্বীকার করে জাইশ-ই-মুহাম্মদ। কিন্তু তারপরও বারবার পাকিস্তান বলেছে, এই হামলার সঙ্গে জাইশ-ই-মুহাম্মদের কোনও যোগ নেই এবং মাসুদ আজহারও পাকিস্তানে নেই।

১৪ ফেব্রুয়ারির পর গত ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বিমানবাহিনী ৭১-পরবর্তী ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালায়। পরদিনই আবার ভারতের সীমানায় ঢুকে ভারতীয় বিমান বাহিনীর দুটি বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান।

২০০২ সালে জাইশ-ই-মুহাম্মদকে জঙ্গি সংগঠনের তালিকাভুক্ত করে জাতিসংঘ। দীর্ঘদিন ধরে মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করার দাবি তুলছে ভারত। পুলওয়ামা হামলার পর থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো (চীন ছাড়া) মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ