শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
 ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’  চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা নিজেকে ‘কুষ্টিয়ার ওপরওয়ালা’ দাবি করে ফের আলোচনায় আমির হামজা ‘মাধবদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত প্রকাশ্য বিচার নিশ্চিত করুন’ রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করুন: ইসলামী আন্দোলন  ‘দুর্নীতির বিরুদ্ধে সর্তক অবস্থানে রয়েছে সরকার’ 

চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতদের মাগফিরাতে শরীয়তপুর উলামা পরিষদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শরীয়তপুর উলামা পরিষদের উদ্যোগে চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত, নিহত ও ক্ষতিগ্রস্থদের জন্য করণীয় শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে।

মুফতি আকরাম হুসাইনের সভাপতিত্বে আজ (২ মার্চ) শনিবার বিকেল ৩টায় কেরাণীগঞ্জের শরীয়তিয়া দারুল উলূম মাদরাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মাওলানা আকরাম তার বক্তব্যে বলেন, চকবাজার অগ্নিকাণ্ডে নিহত মুফতি ওমর ফারুক ছিলেন একজন নিভৃতচারী দীনের সেবক। জীবনের নানা টানাপোড়নের মধ্যেও তিনি দীনি শিক্ষার অগ্রাধিকার দিয়েছিলেন। নিহতের বাবার পাশে থাকার কথাও ব্যক্ত করেন তিনি।

এ সভায় উপস্থিত ছিলেন, শরীয়তপুর উলামা পরিষদের সেক্রেটারি, সবার খবর পত্রিকার সম্পাদক মাওলানা আবদুল গাফফার, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: রমজান আলী, জয়েন্ট সেক্রেটারি মুফতি আরিফ আহমাদ, প্রচার সম্পাদক মুফতি আখতারুজ্জামান প্রমূখ।

আলোচনা সভা শেষে চকবাজারে নিহতদের রূহের মাগফেরাত ও আহতদের রোগমুক্তির জন্য দোয়া করা হয়।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ