বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ফোনে মোদিকে সংকট সমাধানের আহ্বান পুতিনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফোনে নরেন্দ্র মোদিকে ভারত ভারত ও পাকিস্তান মধ্যে চলমান সংকটের আশু সমাধান করতে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (১ মার্চ) ক্রেমলিনের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা রায়টার্স জানিয়েছে, এ সময় দুই নেতাই উভয় দেশের মধ্যে সামরিক প্রযুক্তিগত সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেন।

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় আধাসামরিক বাহিনীর গাড়িবহরে এক আত্মঘাতী হামলায় ৪৪ সেনা নিহত হয়। পরে ওই হামলার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক সশস্ত্র সংগঠন জইশ-ই-মোহাম্মদ।

শুরু থেকেই যুদ্ধের পক্ষে বক্তব্য দিয়ে আসছেন ভারতে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি দলীয় নেতারা। আজ শুক্রবার পর্যন্ত উত্তপ্ত বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পাকিস্তানের হাতে বন্দি ভারতীয় পাইলটকে আজ শুক্রবার মুক্তি দেওয়া হয়।  ইমরান খান এটাকে শান্তির পথে শুভেচ্ছার নিদর্শনস্বরূপ বলে আখ্যা দেন।

/আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ