বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে আগ্রহী ফিলিপাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে নিপীড়নের শিকার রোহিঙ্গাদের নিজ দেশে গ্রহণের ইচ্ছার কথা পুনরায় জানিয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে তাদের (রোহিঙ্গা) নাগরিকত্ব দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। দেশটির বেসরকারি সংবাদমাধ্যম জিএমএ অনলাইন ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জিএমএ অনলাইনের এক প্রতিবেদনে প্রকাশ, ম্যানিলা হোটেলে লিগ অব মিউনিসিপালিটিস কনভেনশনে প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ের্তে বলেন, ‘আমি রোহিঙ্গাদের গ্রহণ করতে আগ্রহী।’

এর আগে গত বছর এপ্রিলে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনকে ‘গণহত্যা’ উল্লেখ করে দুয়ার্তে বলেছিলেন, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে প্রস্তুত ফিলিপাইন।

এর প্রতিক্রিয়ায় মিয়ানমার সরকার জানিয়েছিল, দুয়ার্তের মিয়ানমার সম্পর্কে কোনও ধারণা নেই। এরপর অবশ্য মিয়ানমারের রাষ্ট্রীয় পরামর্শক অং সান সু চির কাছে ক্ষমা চেয়েছিলেন ফিলিপাইন প্রেসিডেন্ট।

এর কিছু দিন যেতে না যেতে প্রেসিডেন্টের সাবেক মুখপাত্র হ্যারি রোক বলেছিলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মতো অবকাঠামো ফিলিপাইনের রয়েছে। তাদের জন্য ‘দরজা খোলা’ রাখার নীতিই অবলম্বন করবেন সরকার।

১৯৭৫ সালে ভিয়েতনাম যুদ্ধের পর হাজার হাজার ভিয়েতনাম উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছিল ফিলিপাইন।

রাখাইনে সেনাবাহিনীর দমনপীড়নের মুখে ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের ২৫ আগস্ট পর্যন্ত ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। আর ২০১৭ সালের  ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত সাড়ে ছয় লাখ রোহিঙ্গা পালিয়ে এসেছে। এছাড়া, আরও  প্রায় তিন লাখ রোহিঙ্গা ২০১৬ সালের অক্টোবরের আগে থেকে বাংলাদেশে অবস্থান করছিল।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ