রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাকিস্তান-ভারত থেকে ‘ভালো খবর’ পেয়েছেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কৌশিক পানাহি: ‘পাকিস্তান ও ভারতের দিক থেকে ভালো খবর পেয়েছি’, বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত এবং পাকিস্তানের মধ্যে বিরাজমান উত্তেজনাময় পরিস্থিতির মধ্যে তার এ মন্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকেরা।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে সাক্ষাতের জন্য এই মুহূর্তে ভিয়েতনামের হ্যানয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “ভারত এবং পাকিস্তানের দিক থেকে যথেষ্ট আশাব্যঞ্জক বার্তা এসেছে। তারা নিজেদের মধ্যে সংঘাতে ছিল, আর আমরা বারবার থামতে বলেছি। মোটামুটি একটা ভালো খবর আমরা পেয়েছি। সম্ভবত কিছু দিনের মধ্যেই দ্বৈরথ শেষ হতে চলেছে।”

এর আগে বৃহস্পতিবার রাতেও বার্তা দিয়েছিল ওয়াশিংটন। ভারত এবং পাকিস্তানের মধ্যে সামরিক কাজকর্ম বন্ধ করার পাশাপাশি উত্তেজনা কমানোর জন্য বার্তা দেওয়া হয়। এ ছাড়া, একে-অপরের সঙ্গে আলোচনার মাধ্যমে সব সমস্যা মিটিয়ে নেওয়ারও পরামর্শ দেয় আমেরিকা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ