শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
 ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’  চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা নিজেকে ‘কুষ্টিয়ার ওপরওয়ালা’ দাবি করে ফের আলোচনায় আমির হামজা ‘মাধবদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত প্রকাশ্য বিচার নিশ্চিত করুন’ রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করুন: ইসলামী আন্দোলন  ‘দুর্নীতির বিরুদ্ধে সর্তক অবস্থানে রয়েছে সরকার’ 

সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম মংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং সেইসঙ্গে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে  ২ নাম্বার স্থানীয় সতর্ক  সংকেত  দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

আজ বুধবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের রুহুল কুদ্দুস বলেন, ‘পশ্চিম সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বাংলাদেশের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন এসেছে।

মৌসুমী বায়ুর এমন পরিবর্তনের ফলে আজ এবং কাল সারাদিন বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার লক্ষণ রয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় একেকবার একেক স্থানে এই বৃষ্টি হবে। এখন দেশের মধ্যবর্তী স্থানগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এমন ঝড়-বৃষ্টি বজায় থাকবে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত।

আবহাওয়ার এমন পরিবর্তনের কারণে অভ্যন্তরীন নৌচলাচল এখনও স্বাভাবিক। তবে নদীবন্দরগুলোকে যেহেতু ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সেহেতু নৌচলাচল স্বাভাবিক থাকলেও সর্তকতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ