শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

পাক অধিকৃত কাশ্মীর সীমান্তে ভারতীয় বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় সন্দেহভাজন বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে মঙ্গলবার ভোর সাড়ে ৩ টার দিকে এক হাজার কেজি বোমা বর্ষণ করেছে ভারতীয় বিমান বাহিনী। খবর এনডিটিভি-এর।

ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, এই আক্রমণে তাদের লক্ষ্যবস্তু সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

এদিকে ভারতের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে পাকিস্তান বলেছে, এই আক্রমণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়।

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর ৪৯ জন সদস্য নিহত হয়েছে। এ নিয়ে ভারতজুড়ে পাকিস্তানবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে।

এ হামলার পর থেকে কাশ্মীরিদের ওপর নির্যাতন বেড়ে চলছে।পুলওয়ামার হামলার পর থেকে মোদি সরকার দেশটির সেনাবাহিনীকে বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব ধরনের ক্ষমতা প্রদান করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ