বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

কাশ্মীর ফের উত্তাল, পুলিশের ডিএসপি-সহ নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত অধ্যুষিত জম্মু-কাশ্মীর। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আজ সোমবার কাশ্মীরের কুলগামের তুরিগাম এলাকায় ফের সংঘর্ষে জড়ায় সেনাবাহিনী, রাজ্য পুলিশ ও স্বাধীনতাকামীরা।

সংঘর্ষে পুলিশের এক ডেপুটি সুপার ও সেনাবাহিনীর এক নন-কমিশন্ড অফিসার এবং তিন স্বাধীনতাকামী নিহত হয়েছে।

খবরে বলা হয়, কাশ্মিরের স্বাধীনতাকামীদের গোপন অবস্থানের খবর পেয়ে তুরিগাম এলাকায় অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় সেনাদের উপস্থিতির খবর পেয়ে স্বাধীনতাকামীরা গুলি ছুঁড়লে দুই পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে।

অভিযানে জম্মু-কাশ্মীর পুলিশ সার্ভিস অফিসার আমন কুমার ঠাকুর নেতৃত্ব দিচ্ছিলেন। সংঘর্ষের সময় কাশ্মিরের স্বাধীনতাকামীদের গুলিতে তিনি নিহত হন। এছাড়া সেনার হাবিলদার সোমবীরও নিহত হন। এই সংঘর্ষে সেনাবাহিনীর এক মেজরসহ আরও দুই সেনা আহত হয়।

নিহত স্বাধীনতাকামীদের তিনজন জইশ-ই-মোহাম্মদের সদস্য বলে দাবী করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

কাশ্মীরের পুলওলামায় ভয়াবহ এক আত্মঘাতী হামলা নিয়ে ভারত-পাকিস্তান সম্পর্ক খুবই উত্তপ্ত অবস্থায় আছে। দুই দেশই অপর দেশকে হামলার ভয় দেখিয়ে হুমকি দিচ্ছে।

ওই হামলায় ভারতের সিআরপিএফের ৪৪ সদস্য নিহত হন। হামলার দায় কাশ্মীরের সংগঠন জইশ-ই-মুহাম্মদ স্বীকার করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ