শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

‘যুদ্ধাপরাধীদের মনোনয়ন দেয়ায় বিএনপির ভরাডুবি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগুন সন্ত্রাস ও যুদ্ধাপরাধীদের মনোনয়ন দেয়ায় জনগণ বিএনপিকে ভোট দেয়নি--এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে শহীদ দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা প্রশ্ন তোলেন যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে জনগণ কেন তাদের ভোট দেবে। তিনি বলেন, নির্বাচনে প্রতিটি আসন নিলামে তুলেছিলো বিএনপি একারণে অনেক যোগ্য নেতাই মনোনয়ন পাননি।

পঁচাত্তর পরবর্তীতে যারা ক্ষমতায় এসেছে তারা কেউই বাংলা ভাষা ও স্বাধীনতায় বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি।
২০২১ সালের মধ্যে দেশ থেকে দারিদ্র্য দূর করার প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের দৃঢ়তার কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ