বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ভারতের পানি বন্ধের হুমকিকে গুরুত্বই দিলো না পাকিস্তান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কৌশিক পানাহি: ভারতের পানি বন্ধ করে দেওয়ার হুমকিকে গুরুত্বই দিলো না পাকিস্তান। ইমরান খানের দেশটি জানিয়েছে, তিন নদী নিয়ে যা খুশি করার অধিকার ভারতের রয়েছে।

বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় পানিসম্পদমন্ত্রী নীতিন গড়করি জানান, সিন্ধু চুক্তি অনুযায়ী ভারতের নিয়ন্ত্রণে থাকা তিন নদীর পানি আর পাকিস্তান পাবে না। পাকিস্তানের বদলে ওই তিন নদীর অভিমুখ কাশ্মীর এবং পঞ্জাবের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিশেষ বিচলিত দেখা গেলো না পাকিস্তানের পানিসম্পদ দফতরের সচিব খোয়াজা সুমাইলকে। তিনি বলেন, ‘সিন্ধু চুক্তি অনুযায়ী, ওই তিন নদীর পানি নিয়ে ভারত যা ইচ্ছে করতে পারে। তাই ভারতের অবস্থান নিয়ে আমাদের কোনো সমস্যা নেই।’

উল্লেখ্য, ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানিচুক্তি অনুযায়ী বিপাশা, ইরাবতী ও শতদ্রুকে নিয়ন্ত্রণ করার অধিকার ভারতের এবং ঝিলম, বিতস্তা ও সিন্ধুকে নিয়ন্ত্রণ করার অধিকার পাকিস্তানের।

তবে পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা নদীগুলোর গতিপথ যদি ভারত ঘোরানোর চেষ্টা করে, তবে পাকিস্তান প্রতিবাদ জানাবে বলে জানিয়েছেন সুমাইলকে। তবে ওই নদীগুলোর পানির ব্যাপারে নীতিন গড়করি কিছু বলেননি।

কেপিindia


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ