শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

আইসিইউ থেকে রিলিজ পেয়েছেন আল্লামা আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান
ইন্ডিয়া থেকে

ভারতের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা আরশাদ মাদানি অসুস্থতার দরুন তিন দিন আইসিইউতে ভর্তি থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে আজ নিউ দিল্লি মেট্রো হাসাপাতাল থেকে রিলিজ পেয়েছেন৷

জানা গেছে, আল্লামা আরশাদ মাদানির শারীরিক উন্নতির ফলে আইসিইউ থেকে রিলিজ নিয়ে আপাতত স্বাভাবিক চিকিৎসা বজায় রাখতে নিউ দিল্লি মেট্রো হাসপাতাল সংলগ্ন অন্য আরেকটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ তার সঙ্গে রয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের নেতৃবৃন্দ৷

জমিয়তে উলামায়ে হিন্দের প্রেস সচিব মাওলানা ফজলুর রহমান জানান, দিল্লি মেট্রো হাসপাতালের আইসিইউ বিভাগ থেকে মাওলানা আরশাদ মাদানীকে রিলিজ নিয়ে জরুরি কিছু চেকাপের জন্য নেয়া হয়েছে অন্য হাসপাতালে৷ চেকাপগুলো করা হলে চূড়ান্তভাবে বুঝা যাবে তার শারীরিক অবস্থা এখন কেমন?

উল্লেখ্য, মাওলানা আরশাদ মাদানী গত ১৬ ফেব্রুয়ারি থেকে অসুস্থ হয়ে প্রাথমিকভাবে ভর্তি ছিলেন দিল্লিতে একটি হাসপাতালে৷ স্বাভাবিক জ্বর ও কাঁপুনি থেকে অসুস্থতা তীব্র হয়ে গেলে গত ১৯ ফেব্রুয়ারি তাকে নেয়া হয় নিউ দিল্লি মেট্রো হাসপাতালে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ