বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

পাক-ভারত সীমান্তে দফায় দফায় গোলাগুলিতে উত্তেজনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনায় পাক-ভারত সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার রাতে জম্মুর নৌসেরা সেক্টরে কয়েক দফায় গোলাগুলির এ ঘটনা ঘটে। তবে এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও দুই দেশের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

ভারতীয় গণমাধ্যমের ভাষ্য, মঙ্গলবার সন্ধ্যায় বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান লাইন অব কন্ট্রোলে (এলওসি) গুলি ও মর্টারের শেল ছোড়ে। এর প্রেক্ষিতে ভারতও গোলাগুলির মাধ্যমে পাল্টা জবাব দেয়।

উভয় দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে কয়েক দফায় গুলি বিনিময় হয়েছে। তবে এতে সীমান্তে উত্তজনা বৃদ্ধি পেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার পুলওয়ামার আত্মঘাতী বোমা হামলায় ৪২ জওয়ান নিহত হয়। এর চার দিনের মাথায় পিঙ্গলান নাম স্থানে স্বাধীনতাকামীদের সংঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে আরো এক মেজরসহ ছয় সেনা নিহত হন।

এছাড়া কাশ্মিরের অন্য স্থানে পুতে রাখা বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে ভারতীয় নিরাপত্তা বাহিনীর মেজর র‌্যাংকের এক কর্মকর্তা প্রাণ হারান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ