রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উগ্র হিন্দুদের হামলা; কাশ্মীরের মসজিদে মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মিরে স্বাধীনতাকামীদের গেরিলা হামলাকে কেন্দ্র করে মুসলিমদের উপর নির্যাতন বেড়েছে। পালওয়ামা হামলার ঘটনার পর ভারতজুড়ে কাশ্মিরীদেরও ওপর চরমপন্থি হিন্দুরা হামলা চালাচ্ছে।

সাউথ এশিয়ান মনিটরের এক প্রতিবেদন বলছে, উগ্র হিন্দুদের হামলার আশঙ্কায় কাশ্মিরের মুসলমানরা মসজিদে আশ্রয় নিচ্ছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের (আইএইচকে) বার্থিন্দি এলাকার একটি মসজিদে আশ্রয় নেয় দুই হাজারের বেশি মানুষ।

জানা যায, বাথিন্দির মক্কা মসজিদে এ মুহূর্তে দুই হাজারের মানুষ আশ্রয় নিলেও আরও মানুষ আসছে। এদের মধ্যে রয়েছে কাশ্মীর যাওয়ার পথে আটকা পড়া যাত্রী এবং জম্মু জেলার স্পর্শকাতর এলাকার মুসলিম বাসিন্দারা।

কাশ্মীরের গান্দেরবাল জেলার বাসিন্দা আব্দুল মজিদ বলেন, প্রায় ৭০০ জনের একটি গ্রুপের সাথে আছি আমি। আমরা ১৫-১৬টি বাস নিয়ে আজমির শরীফ গিয়েছিলাম। কয়েকদিন আগে আমরা ফিরে এসেছি। কিন্তু জম্মু-শ্রীনগর সড়ক বন্ধ করে দেয়ায় আমরা নরওয়ালে আটকা পড়েছি।

তিনি আরও বলেন, শুক্রবার একদল হিন্দু গুন্ডা এসে আমাদের দিকে পাথর ছুড়ে মারে। তারা আমাদের বাসগুলোর ক্ষতি করে এবং আমাদের সাথে খারাপ আচরণ করে। সহিংসতার আশঙ্কায় আমরা গত রাতে বাথিন্দিতে এসেছি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ