সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

বিয়ের অনুষ্ঠানে ট্রাক, নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজস্থানের প্রতাপগড়-জয়পুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বিয়ে বাড়ির নাচগানের অনুষ্ঠানে উঠে গেলে ১৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরো ১৫ জন গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাতের বেলা বিয়ে বাড়ির নাচগানের অনুষ্ঠানে ঢুকে যায়। ঘটনাস্থল রাজ্যের রাজধানী জয়পুর থেকে ৪১৭ কিলোমিটার দূরে।

নিহতদের পরিবার জানায়, বিয়ের অনুষ্ঠানটি রাস্তার পাশেই করা হচ্ছিলো। সেখানে রাজস্থানি নাচ চলার সময় হঠাৎ করেই ট্রাকটি ঢুকে পড়ে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থলে ৯ জনের মৃত্যু হয়।

আর হাসপাতালে নেয়ার পথে আরো চার জন মারা যান। এ ঘটনায় শিশুসহ আহত ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ