রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

কাশ্মিরিদের কান্না শুনবে কে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলওয়ামায় হামলাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে উত্তপ্ত ভারত-পাকিস্তান। এ নিয়ে দেশ দুটির মধ্যে চলছে দোষারোপের সেই পুরনো খেলা। চলছে হামলা-পাল্টাহামলার হুমকি। চেষ্টা চলছে জঙ্গি তকমা দিয়ে কাশ্মিরিদের স্বাধীনতার লড়াইকে দাবিয়ে রাখার।

কিন্তু এতসব করে কি দমানো সম্ভব হবে স্বাধীনতার দাবি- তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। কাশ্মির ইস্যুতে প্রতিবেশী দেশ দুটি কয়েকবার যুদ্ধে জড়িয়েছে। দুটি দেশই কাশ্মিরকে তাদের দখলে নিতে চায়।

কিন্তু কোনো দেশই জানতে চায় না কাশ্মিরের জনগণ কী চান। কিছুদিন পরপর পাকিস্তান-ভারতের ক্ষোভ আর প্রতিশোধের বলি হতে হয় নিরীহ কাশ্মিরিদের। দু’দেশের প্রতিশোধের হম্বিতম্বিতে চাপা পড়ে যায় চরম দুর্দশার চাপা কান্না। বছরের পর বছর ধরে কাশ্মিরিদের ওপর দু’পক্ষের নিষ্ঠুরতা চললেও তাদের পাশে নেই কেউ।

খবর এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা ও জিনিউজ।

পুলওয়ামায় আধাসামরিক বাহিনীর (সিআরপিএফ) গাড়িবহরে আত্মঘাতী হামলার রেশ না কাটতেই গতকাল সোমবার সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে নতুন করে চার ভারতীয় সেনা ও এক পুলিশ নিহত হয়েছে। এর মধ্যে একজন মেজর।

গোপন খবরের ভিত্তিতে পিংলান এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গুলি চালায় জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে নিহত হয়েছে দুই সন্দেহভাজন জঙ্গি ও তাদের আশ্রয়দাতাও।

অভিযানে পুলওয়ামা হামলার মূল পরিকল্পনাকারী কামরান নিহত হয়েছে। গত বৃহস্পতিবারের হামলার পর নিয়মিত সেনা তল্লাশি চলার সময় সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জইশ সদস্যরা। এই হামলার নেতৃত্বে ছিল কামরান। পুলওয়ামার পিংলান গ্রামে একটি বাড়িতে জইশ-ই-মোহাম্মদের সদস্যরা লুকিয়ে রয়েছে, এমন গোপন খবরের ভিত্তিতে রোববার গভীর রাত থেকে শুরু হয় অভিযান।

টানা ১৭ ঘণ্টার অভিযানে জইশের একটি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে। দুই পক্ষের গোলাগুলিতে পড়ে আরো দুই বেসামরিক লোক নিহত হয়েছে বলে খবরে বলা হয়।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পুলওয়ামার হামলার জন্য ভারতের নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দাদের গাফিলতি ঢাকতেই পাকিস্তানের ঘাড়ে দোষ চাপাচ্ছে ভারত।

নয়াদিল্লির উচিত তদন্ত করে পুলাওয়ামা ঘটনার কারণ খুঁজে বের করা এবং গাফিলতির জন্য যে হামলা হয়েছে, তা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা বিভাগকে প্রশ্ন করা।

পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতেই প্রশ্ন তুলেছিলেন, গোয়েন্দাদের ব্যর্থতাকে চিহ্নিত না করে আগেই কেন পাকিস্তানকে দোষারà