রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

‘আমি সালমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তফা জব্বার।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সালমান মুক্তাদিরের অবস্থান জানতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন মোস্তফা জব্বার। মন্ত্রী লিখেছেন, ‘কেউ কি সালমান মুক্তাদিরের আজকের অবস্থা জানাতে পারবেন?’

এ বিষয়ে মোস্তফা জব্বার গণমাধ্যমকে জানান, ‘আমি সালমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, এটা আমি করতেছি।’

উল্লেখ্য, সালমান মুক্তাদির দীর্ঘ দিন ধরে ফেসবুক ইউটিউবে অশ্লীল ভিডিও বানিয়ে চলছেন। যা যুবসমাজকে ব্যাপকভাবে বিপথগামী করছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়াও সম্প্রতি সালমান একটি বিতকির্ত ভিডিও ইউটিউবে ছাড়ে যা নিয়ে সমালোচনার মুখে পড়েন।

অশ্লীল এ গান প্রকাশের জন্য তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন। প্রতিবাদ হিসেবে তার চ্যানেলে কয়েক লাখ সাবস্ক্রাইবার কমে যায়।

এর আগে রবিবার (১৭ ফেব্রুয়ারি) অশ্লীলতার দায়ে জিজ্ঞাসাবাদের জন্য সানাই নামের এক মডেলকে ডিএমপির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ আটক করে। পরে মুচলেকা ও ক্ষমা চাইলে তাকে ছেড়ে দেওয়া হয়। তিনিও নানাভাবে তরুণ ও যুবসমাজকে বিভ্রান্ত করে চলেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ