সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

মুসলিম ভেবে শিখকে ঘুষি, গ্রেফতার অভিযুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমেরিকার ক্যালিফোর্নিয়ায় জাতি বিদ্বেষের শিকার হয়েছেন এক শিখ। দোকানে তার সঙ্গে বর্ণ-বিদ্বেষমূলক আচরণ করা হয়। ঘটনাটি ১৩ ফেব্রুয়ারির। এ ঘটনায় জন ক্রেইন নামক এক আমেরিকানকে গ্রেফতার করেছে পুলিশ। ক্রেইনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই শিখকে ঘুষি মেরেছেন এবং তার ওপর গরম কফি ছুড়েছেন।

দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো জামা পরা ক্রেইন ক্যালিফোর্নিয়ার মারিসভিলের একটি দোকানে ঢোকেন। তখন রাত ২টা। দোকানের কাউন্টার সামলাচ্ছিলেন এক শিখ কর্মী। প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর ক্রেইন তাকে ঘুষি মারেন ও গরম কফি ছোড়েন।

আক্রান্ত ব্যক্তি পুলিশকে জানান, ক্রেইন দোকান থেকে কফি কেনার পর টাকা দিতে অস্বীকৃতি জানায়। এরপর সে এই ঘটনা ঘটনায়।

পুলিশ পরে ক্রেইনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে ক্রেইন পুলিশকে জানিয়েছে, সে দোকানের ওই শিখকর্মীকে মুসলিম ভেবেছিল। তাই সে এমন কাজ করেছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ