ছাকিবুল ইসলাম কাসেমী
গতকাল বিকেল থেকে আমার ছোট বাচ্চাটির স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না ৷ আজ বিকেলে অফিস থেকে বাসায় ফিরেই ক্লিনিকে যাওয়ার সিদ্ধান্ত নেই ৷ শরীলে অনেক ক্লান্তি ছিল, কিন্তু বাচ্চার জন্য কষ্টটাও যে সুখ হয়ে যায়!
তাকে নিয়ে ক্লিনিকে গেলাম ৷ দেখি, ওয়েটিং এর দীর্ঘ লাইন ! হয়ত একঘন্টারও অধিক সময় লাগবে ৷ এসব ভেবে ডাক্তারের সিরিয়াল নাম্বার নিয়ে ভিতরে প্রবেশ করলাম ৷ ওয়েটিং রুমে উপবিষ্টদের দিকে লক্ষ্য করলাম! নানারকম অনেক মানুষ দেখা যাচ্ছে! তাদের মধ্যে ছোট আছে, বড় আছে ৷ সকলের মধ্যেই নিরবতা ঝেঁকে বসে আছে! কিছু ছোট ছোট ঘোষণাপত্র আছে, অনেকে এগুলোতেই মজে আছে!
তারপর আমি অন্যান্য উপস্থিতির দিকে তাকালাম, কিছু লোক চোখ বন্ধ করে আছে, জানিনা কি নিয়ে ভাবছে! কিছু লোক সবাইকে খুব ভালো করে দেখছে! অনেকের চেহারাতেই অপেক্ষার কারণে উৎকণ্ঠা ও বিরক্তির ভাব ফুটে উঠেছে! দীর্ঘ অপেক্ষা স্বস্তিকে শেষ করে দিয়েছে!
ঘোষক কারো নাম্বার ঘোষণা করলে তার চেহারাতেই আনন্দের ঝিলিক দেখা যায় ৷ সে দ্রুতপদে হেঁটে যায় ৷ আবারো পরিবেশে মৌনতা বিরাজ করে!
হঠাৎ আমার দৃষ্টি পড়লো, উঠতি বয়সের এক তরুণের উপর ৷ আশপাশের কোনো বিষয়ের প্রতি তার মনোযোগ নেই ৷ তার হাতে একটি পকেট কুরআন আছে, সে তা পড়ছে ৷ কোথাও তাকাচ্ছে না! তাকে প্রথম দেখে বিষয়টা নিয়ে তেমন কিছু ভাবি নি! কিন্তু যখন আমার একঘন্টার অধিক সময় অলস অপেক্ষায় কেটে গেল, তখন তরুণটির সময়ের চমৎকার ব্যবহার ও পরিকল্পিত জীবনশৈলী নিয়ে এক গভীর ভাবনা আমাকে তাড়া করতে লাগলো!
...জীবনের পুরো একটি ঘন্টা! এটা দিয়ে আমি কী উপকৃত হলাম ! কোনো কাজহীন অযথাই বসে রইলাম! বরং বিরক্তিকর এক অপেক্ষায় সময় কাটালাম!
ইতিমধ্যে মুআজ্জিন মাগরীবের আযান দিলেন ৷ ক্লিনিকের নামাজঘরে নামাজ পড়তে গেলাম ৷ সেই কুরআনপ্রেমী তরুণটির কাছাকাছি থাকার চেষ্টা করলাম ৷ নামাজ শেষে তার সাথে চলতে চলতে তার সময়ের চমৎকার ব্যবহারের ব্যাপারে আমার মুগ্ধতার কথা জানালাম ৷
সে গুরুত্বের সাথে বলছিল, জীবনের অনেক সময় আমাদের এমন কেটে যায়,যাতে কোনো কাজই করি না ৷ অথচ এই রাত দিনগুলো আমাদের জীবনের অংশ ৷ তথাপি আমরা একটু চিন্তাগ্রস্ত বা লজ্জিতও হই না!
একুুশে বইমেলার সেরা কয়েকটি বই কিনুন ঘরে বসে
নির্বাসন- সাদাত হোসাইন
আল মাহমুদ রচনাবলি
ভ্যারাইটিজ স্টোর- রোকন রাইয়ান
প্যারাডক্সিক্যাল সাজিদ ২ – আরিফ আজাদ
সে আরও জানালো, সময়ের সঠিক ব্যবহারের ব্যাপারে তার এক বন্ধুর উৎসাহমূলক আলোচনা শুনে সে এক বৎসর ধরে এই কুরআন শরীফটি সংগ্রহ করেছে ৷ এবং এ সময়ে সে ঘর ও মসজিদের তুলনায় কাজহীন অলস সময়গুলোতে বহুগুণ বেশী কুরআন à