রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভারতের পথে মোহাম্মদ বিন সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান এখন ভারতের নয়াদিল্লির পথে রয়েছেন। পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানকে সঙ্গে নিয়ে গণমাধ্যমে কথা বলার পর পরই তিনি ভারতের উদ্দেশে রওনা দেন।

রোববার সন্ধ্যায় সামরিক যুদ্ধবিমানের প্রহরায় পাকিস্তান পৌঁছেন সালমান। প্রায় একদিনের মতো পাকিস্তানে থেকে ভারতের উদ্দেশে যাত্রা করেন। চার জাতির এক এশিয়ান সফরে দ্বিতীয় দেশ হিসেবে নয়া দিল্লি যাচ্ছেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রণে রবিবার পাকিস্তানে পা রাখেন সৌদি যুবরাজ। রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে লাল কার্পেটে স্বাগত জানানো হয় তাকে।

প্রধানমন্ত্রীর বাসভবনে দেওয়া হয় গার্ড-অব-অনারও। পরে নৈশভোজের সময় পাকিস্তানি প্রশাসনের সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত আটটি চুক্তি সই করেন তিনি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ