শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি

ঢাকার নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক সমন্বয়সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

সিইসি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। উপজেলা ও সিটি নির্বাচনেও একই পরিবেশ থাকবে বলে আশা করছি।

বিভিন্ন বাহিনীর উদ্দেশে তিনি বলেন, সব ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে বিষয়ে ভূমিকা রাখতে হবে। নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য আপনাদের নিরপেক্ষ থাকতে হবে। প্রার্থীর এজেন্টদের নিরাপত্তা দিতে হবে।

জাতীয় নির্বাচনে তেমন কোনো সহিংস ঘটনা না ঘটায় পুলিশের প্রশংসা করেন প্রধান নির্বাচন কমিশনার।তাদের ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে একইভাবে ঢাকা সিটি ও উপজেলা নির্বাচনেও কার্যকরী ভূমিকা রাখার নির্দেশনা দেন পুলিশকে।

উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন ও ২০টি ওয়ার্ড এবং ডিএসসিসির ১৮টি ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ