শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ নেতা আখুন্দজাদা নিহতের দাবি ফের ভূমিকম্পে কেঁপে উঠল দেশ  ‘গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে’ মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান আব্বাস আরাগচির পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সেহরির সময় আমির হামজার ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল ‘কওমি মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে’ আশুলিয়ার জামেয়া রহমানিয়া আবেদিয়ায় মুহতামিম নিয়োগ বিজ্ঞপ্তি পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, সামরিক জবাবের হুঁশিয়ারি তালেবানের

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের জেলা কমিটির সভাপতি মমতাজ উদ্দিন আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার রাত ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান তিনি।

মমতাজ উদ্দিনের বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।

রোববার বাদ জোহর বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্বজনরা জানান, মমতাজ উদ্দিন দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। চেখের চিকিৎসার জন্য ৪ ফেব্রুয়ারি ভারতে যান তিনি। এক সপ্তাহ চিকিৎসা শেষে ১২ ফেব্রুয়ারি দেশে ফেরেন।

মমতাজ উদ্দিন ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ১৯৬৯ সালে ছাত্রলীগের বগুড়া জেলা কমিটির সভাপতি নির্বাচিত হন। ওই পদে দায়িত্ব পালনকালেই ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর মমতাজ উদ্দিন ১৯৭২ সালে যুবলীগের বগুড়া জেলা কমিটির আহ্বায়ক নির্বাচিত হন। তার দু’বছর পর ১৯৭৪ সালে তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মনোনীত হন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ