সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১২৫ দেশের সব রুটে ভ্রমণে বড় ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির

দুই সিটি নির্বাচন বিষয়ে ইসির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়াল ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন ও নতুন যুক্ত হওয়া দুই সিটির ১৮টি করে ৩৬টি ওয়ার্ডের সাধারণ‍ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক বসছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামীকাল সোমবার সকাল ১১ টায় রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

বৈঠকে উপস্থিত থাকার জন্য ইতোমধ্যে ইসির উপ-সচিব মুহাম্মদ আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশা পাঠানো হয়েছে। নির্দেশনায় মহাপুলিশ পরিদর্শক, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব।

ডিএমপি কমিশনার, বিজিবি/র‌্যাব/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএনআইয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বৈঠকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকাউত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু নির্বাচনের আড়াই বছর পর ২০১৭ সালের ৩০নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মেয়র আনিসুর হক লন্ডনে মারা যান। এর ফলে আসনটি শূন্য হয়ে পড়ে।

অন্যদিকে দুই সিটিতে ২০১৭ সালে ১৮টি করে ৩৬টি নতুন ওয়ার্ড যুক্ত হয়। নতুন ওয়ার্ডগুলোতে নির্বাচন না হওয়ায় মেয়র পদে উপ-নির্বাচনের পাশাপাশি দুই সিটির ৩৬ ওয়ার্ডে কাউন্সিলর পদে সাধারণ নির্বাচন করা হচ্ছে। মেয়র পদে শূন্য আসনে উপনির্বাচন ও ৩৬ টি নতুন ওয়ার্ডে সাধারণ নির্বাচন করতে ২০১৮ সালের ৯ জানুয়ারি ইসি ডিএনসিসি নির্বাচনের তফসিল ঘোষণা করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ