সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১২৫ দেশের সব রুটে ভ্রমণে বড় ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির

জামায়াতের নিবন্ধন বাতিল প্রশ্নে আপিল শুনানি শিগগিরই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্ট বিভাগের দেয়া রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর করা আপিলের শুনানি শিগগিরই হবে।

আজ রোববার অ্যাটর্নি জেনারেল তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর যে স্বীকৃতি ছিল সেটা বাতিল হয়ে গেছে হাইকোর্টে রায়ে। এ ব্যাপারে আপিল বিভাগে মামলা বিচারাধীন।

প্রধানমন্ত্রী সঠিকভাবে বলেছেন, বিচারাধীন মামলার ব্যাপারে তো কোনো নির্বাহী আদেশ দেওয়া যাচ্ছে না। আমরা চেষ্টা করব, এটা তাড়াতাড়ি শুনানি করার জন্য।

জামায়াতের নিবন্ধনের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, যে কোনো রাজনৈতিক দলের রাজনীতি করার প্রধান উদ্দেশ্য কী? ক্ষমতায় যাওয়া। ক্ষমতায় যেতে হলে নির্বাচেন অংশ নিতে হবে।

যদি তার (রাজনৈতিক দলের) লাইসেন্সই না থাকে, তাহলে তিনি কীভাবে নির্বাচন করবেন? আর যারা নির্বাচন কমিশনের অনুমোদন ছাড়া রাজনীতি করতে চায়, সেগুলোতো আন্ডারগ্রাউন্ড রাজনীতি।

জামায়াতের লাইসেন্সটাই বাতিলের জন্য মামলাটি আপিল বিভাগে বিচারাধীন। আমরা আশা করি, শিগগিরই এটার শুনানির ব্যবস্থা নিতে পারবো। নিবন্ধন যদি বাতিল হয়ে যায় আপনা-আপনি দল বাতিল হয়ে যাবে, রাজনীতি আর করতে পারবে না- বলে জানান মাহবুবে আলম।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ