রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

‘যৌন নিপীড়ন করে’ তদন্তের মুখে ভ্যাটিকানের দূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত লুইজি ভেনচুরার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ নিয়ে ৭৪ বছর বয়সী ভেনচুরা এখন তদন্তের মুখে পড়েছেন।

১০ বছর রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছেন আর্চবিশপ ভেনচুরা। সম্প্রতি ধর্মযাজকদের বিরুদ্ধে একের পর এক যৌন নিপীড়নের অভিযোগের মধ্যে এ ঘটনা নতুন মাত্রা যোগ করল।

বিবিসি ও সিএনএন-এর খবরে প্রকাশ, গত ১৭ জানুয়ারি প্যারিসের টাউনহলে মেয়রের নববর্ষের ভাষণ শুনতে উপস্থিত ছিলেন কূটনীতিকরাসহ ধর্মীয় নেতা ও সুশীল সমাজের নাগরিকরা। ওই অনুষ্ঠানে অধস্তন এক কর্মকর্তাকে ভেনচুরা যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ আছে।

২৪ জানুয়ারি ভেনচুরার বিরুদ্ধে মেয়রের কার্যালয় অভিযোগ দায়ের করলে পরদিনই ফ্রান্স কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তদন্ত শুরু করে।

গত সপ্তাহেই ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় কেন্দ্র ভ্যাটিক্যানের প্রধান পোপ ফ্রান্সিস স্বীকার করেন, পুরোহিত, যাজক ও বিশপেরা সন্ন্যাসিনীদের (নান) যৌন হয়রানি করেন

কেপি