বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

একসঙ্গে সাত সন্তানের জন্ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকি নাগরিক ইউসুফ ফিদল তার চতুর্থ সন্তানের বাবা হতে গিয়ে তার স্ত্রী জন্মদিলো একসঙ্গে সাত সন্তান। তাদের মধ্যে ছয় মেয়ে ও এক ছেলে। সব মিলিয়ে ইউসুফ দম্পতির সন্তানের সংখ্যা এখন ১০।

ডেইলি মিররের বরাতে জানা যায়,পূর্ব ইরাকের দিয়ালি এলাকার একটি হাসপাতালে ২৫ বছর বয়সী এক নারীর গর্ভে একসঙ্গে সাত সন্তানের জন্ম হয়েছে।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের একজন মুখপাত্র জানিয়েছে, স্বাভাবিকভাবেই ওই সাত সন্তানের জন্ম হয়েছে এবং সাত সন্তান ও তাদের মা এখন সুস্থ আছেন।

এছাড়া কয়েকটি জমজ বাচ্চার ছবিও প্রকাশ করা হয়েছে ডেইলি মেইলে। কয়েকদিন আগেই লেবাননের সেন্ট জর্জ ইউনিভার্সিটি হাসপাতালে এক মায়ের একসঙ্গে ছয় সন্তান জন্ম দেওয়ার কয়েকদিন পর এবার একসঙ্গে সাত সন্তান জন্ম দেওয়ার ঘটনা বেশ আলোড়ন তুলেছে বিশ্বজুড়ে।

১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের কেনি ও ববি দম্পতির ঘরে প্রথমবারের মতো একসঙ্গে সাত সন্তান জন্ম নেওয়ার খবর পাওয়া যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ