সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫

১২৭৯ পর্নো সাইট বন্ধের নির্দেশ বিটিআরসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে সচল ১ হাজার ২৭৯টি পর্নো সাইট বন্ধের নির্দেশ দিয়েছে টেলি যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

বৃহস্পতিবার সকালে দেশের সবগুলো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইআইজি-কে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এই নির্দেশ দেয়া হয়।

ইতিমধ্যে বিটিআরসির নির্দেশনা মোতাবেক পর্নো সাইট বন্ধ করতে কাজ শুরু করেছে আইআইজিগুলো।

আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক গণমাধ্যমকে বলেন, বিটিআরসির পক্ষ থেকে সহস্রাধিক পর্নো সাইট বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। পর্নো সাইট বন্ধের মাধ্যমে সরকার ইন্টারনেট ব্যবস্থাকে নিরাপদ রাখার যে উদ্যোগ নিয়েছে তাকে আমরা স্বাগত জানাই। এভাবে চলতে থাকলে ইন্টারনেট সেবা নিরাপদ রাখা সম্ভব হবে।

উল্লেখ্য, এর আগে চার দফায় বিটিআরসি প্রায় তিন হাজার পর্নো সাইট (ডোমেইন ও লিংক) বন্ধের নির্দেশ দেয়। আইআইজির সহায়তায় সেগুলো পর্যায়ক্রমে বন্ধ হচ্ছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ