আলী আবদুল মুনতাকিম
প্রকৌশলী ও কুরআন গবেষক
১৪ ফেব্রুয়ারির দিনটি ভ্যালেন্টাইন ডে হিসাবে পালন করা হয়ে থাকে প্রতি বছর। ১৮৫০ বছর আগে রোমান রাজা ক্লোরিয়াস/গ্রেডিয়াস ১৪ ফেব্রুয়ারি ২৬৯ সালে কয়েদি সেন্ট ভ্যালেন্টাইনকে ফাঁসি দিয়ে দেন। এর পর থেকেই ১৪ ফেব্রুয়ারির দিনটি, সেন্ট ভ্যালেন্টাইনের স্বরণে ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস হিসাবে পালন করা হয়।
বিশ্বব্যাপী আজকের জেনারেশনের কাছে এই দিনটি ভালোবাসার দিন হিসেবে এমন খ্যাতি পেয়েছে যে এটির কোন অর্থ খোঁজার কোন প্রয়োজন আছে বলে কেউ মনে ও করে না।
আমরা অনেকেই জানি না, কি ঘটনা আছে দিনটির পেছনে। হালকা টাচ দেই এই দিনটির ইতিহাস সম্পর্কে।
ঘটনাটি ২৬৯ খ্রিষ্টাব্দের গোরার দিকের, সেই সময় ইউরোপের রোম, জ্ঞান-গরিমায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ ছিল। সভ্য দেশ রোমের অত্যাচারী রাজা ছিল দ্বিতীয় ক্লোরিয়াস। যিনি স্বৈরাচারী ও নিষ্ঠুর শাসক ছিলেন। দ্রুতগতিতে সারা পৃথিবীতে তার সাম্রাজ্য বিস্তার করছিলেন।
একবার ক্লোরিয়াস তার সাম্রাজ্যে একটি সমীক্ষা চালান এবং সমীক্ষার ফল স্বরূপ তিনি জানতে পারেন, তার সাম্রাজ্যে অবিবাহিত যুবকগণ, বিবাহিত পুরুষের থেকে বেশি শক্তিশালী। তিনি নির্দেশ দেন তার সাম্রাজ্যে কোনো যুবক আর বিবাহ করতে পারবে না, এই নিষ্ঠুর ঘোষণায় সমস্ত রাজ্যবাসী নিরাশ হয়ে পরে।
রোমে তখন একজন বড়মাপের খৃষ্টান ধর্মযাজক বাস করতেন তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন, তিনি ক্লোরিয়াস এর ঘোষণা পছন্দ করেন নি, তিনি রাজার আদেশের বিরুদ্ধে দেশের যুবকদের বিয়ে করার জন্য উৎসাহিত করা শুরু করেন ।
এ কথা শুনতে পেয়ে রাজা ক্লোরি সেন্ট ভ্যালেন্টাইনকে গ্রেফতার করে কারাগারে বন্দি করেন ।
সেন্ট ভ্যালেন্টাইন যে কারাগারে বন্দি ছিলেন সেই জেলের চিফ অফিসারের একটি অন্ধ মেয়ে ছিল। অফিসার তার অন্ধ মেয়ের ব্যাপারে সেন্ট ভ্যালেন্টাইনকে দৃষ্টিশক্তি ফেরানোর জন্য গডের কাছে পার্থনার অনুরোধ করেন।
ভ্যালেন্টাইন গডের কাছে পার্থনা করায় জেলারের মেয়েটি তার দৃষ্টিশক্তি ফিরে পায়। মেয়েটি কৃতজ্ঞতা জানাতে সেন্ট ভ্যালেন্টাইনের সাথে কারাগারে দেখা করতে আসলে সেন্ট তাকে দেখা মাত্রই বিয়ের প্রস্তাব দেন। বাবাও রাজি হন।
ক্লোরিয়াসের কানে এ খবর পৌঁছানো মাত্র তিনি সেন্ট ভ্যালেন্টাইনকে বিবাহের বারণ করেন। সেন্ট রাজার কথা অমান্য করেন। রাজা ক্লোরিয়াস সেন্ট ভ্যালেন্টাইনের ফাঁসির আদেশ দেন, ফাঁসির আদেশ শোনা মাত্র সেন্ট ভ্যালেন্ট