সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫

ইজতেমায় থাকছে বিশেষ ট্রেন ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব ইজতেমায় প্রতিবছরের মতো এবারও আগত মুসুল্লীদের নিরবচ্ছিন্ন সেবা দিতে বিশেষ ট্রেনের ব্যবস্থাসহ নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

এজন্য সুষ্ঠুভাবে ট্রেন চলাচল, বিশেষ ট্রেন পরিচালনা ও বিভিন্ন ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় ইজতেমায় আগত মুসুল্লীদের সেবায় রেলওয়ে কর্মসূচির মধ্যে- বিশেষ ট্রেন পরিচালনা, আখেরী মোনাজাতের আগে ও আখেরী মোনাজাতের দিন (১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি)।

ঢাকা-টঙ্গী-ঢাকা: জুম্মা স্পেশাল (১৫ ফেব্রুয়ারি)। ১৬ ফেব্রুয়ারি প্রথম দফা মোনাজাতে, মোনাজাত স্পেশাল ১,২,৩,৪ নামে ৪টি স্পেশাল ট্রেন ঢাকা-টঙ্গীর মধ্যে চালানো হবে। এছাড়া লাকসাম-টঙ্গী ও জামালপুর-টঙ্গী : ২টি (শুধুমাত্র ১৭ ফেব্রুয়ারি)।

আরো জানানো হয়, ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় আখেরী মোনাজাতের দিন। এদিন ঢাকা-টঙ্গী আটটি, টঙ্গী-ঢাকা আটটি, টঙ্গী-লাকসাম একটি, টঙ্গী-আখাউড়া একটি, টঙ্গী-ময়মনসিংহ চারটি ও টঙ্গী-টাঙ্গাইল দুটি ট্রেন চলাচল করবে।

১২ থেকে ১৮ ফেব্রুয়ারি আখেরী মোনাজাতের পূর্ব পর্যন্ত ঢাকা অভিমুখী সব আন্তঃনগর, মেইল এক্সপ্রেস ও লোকাল ট্রেন টঙ্গী স্টেশনে দুই মিনিট করে থামবে।

১৮ ফেব্রুয়ারি আখেরী মোনাজাতের দিন সব আন্তঃনগর ট্রেন ও মেইল এক্সপ্রেস ট্রেন (আপ ও ডাউন) টঙ্গী স্টেশনে দুই মিনিট করে থামবে। ইজতেমা উপলক্ষে ১৬ থেকে ১৮ পর্যন্ত সব ডেমু ট্রেন চলাচল বন্ধ থাকবে।

বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতকরণ, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে টঙ্গী, বিমানবন্দর, তেজগাঁও ও কমলাপুর রেলওয়ে স্টেশনে জিআরপি, আরএনবি অফিসারসহ প্রয়োজনীয় সংখ্যক ফোর্স মোতায়েন থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ