রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

ইজতেমার মাঠে মাওলানা আহমদ লাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আশরাফুল্লাহ: ইজতেমা মাঠ থেকে> ইজতেমার মাঠে পৌঁছেছেন দিল্লির নিজামুদ্দিনের অন্যতম মুরব্বি হজরতজি মাওলানা আহমদ লাট।

ইজতেমার ময়দানে অবস্থানরত আওয়ার ইসলামের প্রতিনিধি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাওলানা আহমদ লাট ময়দানে এসে পৌঁছেছেন, তার সঙ্গে রয়েছেন, তাবলিগের আলেম উপদেষ্টা কমিটির সদস্যরা। আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা আবদুল কুদ্দুসসহ শীর্ষ উলামায়ে কেরাম।

আজ বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। গত কয়েকদিন থেকেই ইজতেমার উদ্দেশ্যে সারাদেশ থেকে আসছে শুরু করেন তাবলিগের সাথী ও ধর্মপ্রাণ মানুষ। বুধবার রাতেই লোকারণ্য হয় ইজতেমার মাঠ।

সূত্রমতে আরো জানা যায়, ইতোমধ্যেই বিভিন্ন দেশের শুরা সদস্য উপস্থিত হয়েছেন। সৌদি আরবের শুরা সাথী শেখ গাসসান মাঠে অবস্থান করছেন।

তবে তাবলিগ জামাতের অন্যতম দাঈ মাওলানা তারিক জামিল এবারের ইজতেমায় অংশ নেয়ার ইচ্ছাপোষণ করলেও অসুস্থতার কারণে আসতে পারছেন না। পাকিস্তানের অন্য কোনো মুরব্বিও অংশ নেবেন না বলে জানা গেছে।

এদিকে বৃহস্পতিবারের আগেই বাংলাদেশের তাবলিগের শুরা সদস্য ও কাকরাইল মারকাজের মুরব্বিগণ ইজতেমায় উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।

কাকরাইলের শুরু সদস্য হাফেজ মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা ওমর ফারুক, মাওলানা মুহাম্মদ ফারুক, মাওলানা রবিউল হক ও মাওলানা মুহাম্মদ হোসেন মাঠে অবস্থান করছেন এবং কাজের তদারকি করছেন।

কাকরাইল মারকাজ ও উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবারের ইজতেমা ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে ইজতেমার কার্যক্রম। বাদ ফজর আম বয়ান করেন মাওলানা আবদুল মতিন। তিনি ঈমান আমল ও সময়েল মূল্য সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।

-এটি