বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

সৌদি যুবরাজের নিরাপত্তায় হুলস্থুল কাণ্ড পাকিস্তানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের ক্রাউনপ্রিন্স মুহাম্মদ বিন সালমানের আসন্ন সফর ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান। দেশটির দুটি শহরে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকমাত্রায় জোরদার করা হয়েছে।

রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিণ্ডি; এ দুই শহরে বসানো হয়েছে এক হাজারের বেশি নিরাপত্তা তল্লাশি চৌকি। একই সঙ্গে শহর দুটির গুরুত্বপূর্ণ সব সড়কে ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

আকাশে প্রশিক্ষণ বিমানের উড্ডয়ন, অবতরণ বাতিল করে নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। এতে আকাশে প্রশিক্ষণ বিমানের পাশাপাশি কোনো ধরনের ড্রোন এবং অনুমোদনবিহীন রিমোট নিয়ন্ত্রিত উড়ুক্কু যানকে গুলি চালিয়ে ভূপাতিত করার নির্দেশ দেয়া হয়েছে।

রাজধানীর প্রাণকেন্দ্রের রেড জোন এলাকায় যানবাহনের প্রবেশ নিষিদ্ধ ও রাওয়ালপিণ্ডিতে মেট্রো বাস চলাচল সীমিত করা হয়েছে।

এছাড়া ওই দুই শহরের নির্দিষ্ট কিছু এলাকায় আগামী ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি মোবাইল ফোন সেবা বন্ধ থাকবে। দুই দিনের সফরে ১৬ ফেব্রুয়ারি ইসলামাবাদে পৌঁছাবেন সৌদি যুবরাজ বিন সালমান।

দুই শহরের গুরুত্বপূর্ণ সব সড়কে আইনপ্রয়োগকারী সংস্থার অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে। ইসলামাবাদের প্রবেশপথ, মহাসড়ক ভিভিআইপি চলাচলের জন্য বন্ধ থাকবে। তবে পেশওয়ার, কাঠুয়া এবং মুরি এলাকা থেকে রাজধানীমুখী গাড়ির চলাচলের জন্য ভিন্ন রুট চালু করা হবে।

আগামী রোববার থেকে সৌদি যুবরাজের সফর শুরু হবে। তার এই সফর ঘিরে নিরাপত্তার ঘেরাটোপে ঢেকে ফেলা হয়েছে গুরুত্বপূর্ণ সব স্থাপনা।

যুবরাজ মুহাম্মদ তার ব্যক্তিগত যানবাহন ব্যবহার করবেন। ইতোমধ্যে যুবরাজের ব্যায়ামের উপকরণ ও অন্যান্য মালবাহী পাঁচটি ট্রাক পাকিস্তানে পৌঁছেছে। যুবরাজ এবং তার সফরসঙ্গীদের জন্য ইসলামাবাদে ৮০টি কন্টেইনার পাঠানো হয়েছে।

পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস টিবিউন বলছে, যুবরাজ এবং তার সফরসঙ্গীরা যা ব্যবহার করবেন; তার সবকিছুই আসবে সৌদি থেকে। সফরে যুবরাজের সঙ্গে সৌদি রয়াল গার্ডের ১৩০ সদস্য পাকিস্তানে আসবে। এছাড়া ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশনের (আইএমসিটিসি) আরো ২৩৫ সদস্য সার্বক্ষণিক তার নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

আইএমসিটিসির এই ২৩৫ সদস্যের নেতৃত্বে থাকবেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ। আইএমসিটিসির এই সদস্যরা পাকিস্তানে পৌঁছে দেশটির নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ