সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫

দ্রুত অবসর নিয়ে গ্রামে ফিরুন, প্রধানমন্ত্রীকে রিজভীর আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনীতি থেকে দ্রুত অবসর নিয়ে গ্রামে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রাজনীতি থেকে অবসরের পর গ্রামে চলে যাবেন প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রসঙ্গ তুলে বিএনপি নেতা বুধবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনিএ কথা বলেন।

রিজভী বলেন, পত্র পত্রিকায় আজ একটি খবর দেখে চমকে উঠলাম-প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বলেছেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন-রাজনীতি থেকে অবসর গ্রহণ করে বাকি জীবনটা কাটাবেন তার পূর্বপুরুষের টুঙ্গিপাড়ার গ্রামে। আমি প্রধানমন্ত্রীকে বলব-খুব ভালো খবর। জনগণ সেই মাহেন্দ্র দিনের ক্ষণগণনা শুরু করেছে।’

‘কবে আসবে সেই সুখবর যে আপনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। আমরা সেই তারিখটা জানতে চাই।’

এর আগে ১৯৯৬-২০০১ এ প্রধানমন্ত্রী থাকাকালে আপনি ঘোষণা করেছিলেন ৫৭ বছর বয়সে আপনি রাজনীতি থেকে অবসর নেবেন।

গত বছরেরর ২৭ সেপ্টেম্বর আপনি ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করেছেন। আর আট মাস পরে আপনার ৭৩তম জন্ম বার্ষিকী পালিত হবে। তাহলে আর কত বছরে ৫৭ বছর বয়স হবে?’ প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন রিজভী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ