শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি

ইজতেমায় উসকানিমূলক বক্তব্য দেয়া যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইজতেমায় বয়ানে বা সম্মুখে কেউ কারও বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিতে পারবেন না। ইজতেমা নিয়ে ফেসবুকে বা অন্য কোনো মাধ্যমে কোনো রূপ অপপ্রচার চালানো হলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার দুপুরে বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে ইজতেমার সর্বশেষ প্রস্তুতি নিয়ে ফলোআপ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী আগের চেয়ে অনেক দক্ষ। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে। ইজতেমার দুই পক্ষকে তাদের ৬ দফা ও ১০ দফা মেনে চলতে হবে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করার জন্য উভয়পক্ষকে ধৈর্য ধরে সহনশীল আচরণ করতে হবে। এ জন্য তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকটে শেখ মুহাম্মদ আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম।

গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, ঢাকা উত্তরা জোনের ডিসি (ট্রাফিক) প্রবীর কুমার রায়।

গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন মেরামত) মেজর একেএম শাকিল নেওয়াজ প্রমুখ।

সভায় জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে ইজতেমা ময়দান শতভাগ প্রস্তুত হয়ে যাবে। মুসল্লিদের সেবাদানের জন্য সরকারের সকল সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ