বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘মুহাম্মদ সা.কে শেষনবি না মানায় কাদিয়ানীরা কাফের’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানীরা ইসলাম ও মুসলমানদের বেশ ধরে সাধারণ মুসলমানদের ইমান, আক্বিদা নষ্ট করে চলছে। তারা বেশ অনেক দিন ধরে পঞ্চগড়ের আহমদ নগর এলাকা থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

কাদিয়ানীরা যেন মুসলমানদের ইমান, আক্বিদা নষ্ট করতে না পারে যে জন্য আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়াত বাংলাদেশ দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

সম্প্রতি কাদিয়ানীরা পঞ্চগড়ে ৩দিন ব্যাপি ইজতেমা করার আয়োজন করেছে। এ নিয়ে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়াত বাংলাদেশ এর পক্ষ থেকে গতকাল প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে।

আওয়ার ইসলাম এর সম্পাদক হুমায়ুন আইয়ুব এ নিয়ে কথা বলেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়াত বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ নূরুল ইসলাম এর সঙ্গে। সাক্ষাৎকারটি শ্রুতিলিখন করেন আব্দুল্লাহ আফফান।

কাদিয়ানীদের নিয়ে আপনাদের মূল দাবী কয়টি?
মাওলানা মুহাম্মদ নূরুল ইসলাম: ১. বিভিন্ন দলিল প্রমানের ভিত্তিতে কাদিয়ানি সম্প্রদায় (আহমদিয়া মুসলিম জামাতকে) অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশের সরকারকে তাদের অমুসলিম সংখ্যালঘু ঘোষনা করতে হবে।

২. অনতি বিলম্বে পঞ্চগড়ে তাদের আগামী ২২, ২৩, ২৪ ফেব্রুয়ারি তথাকথিত ‘জাতীয় ইজতেমা’ বন্ধ করতে হবে।

৩. কাদিয়ানী সম্প্রদায় কুরআন হাদিসের দৃষ্টিতে অমুসলিম হয়েও মুসলমানদের পথ ভ্রষ্ট করছে বিধায় তাদের জন্য ইসলামি পরিভাষা যথা নামাজ, রোজা, হজ্ব, যাকাত, মসজিদ, মাদরাসা আজান, ইমাম, মোয়াজ্জিন ইত্যাদি পরিভাষা ব্যবহার করা নিষিদ্ধ করতে হবে।

৪. কাদিয়ানি সম্প্রদায়ের যাবতীয় বইপুস্তক, লিটারেচার, লিফলেট, পাক্ষিক ও মাসিক পত্র পত্রিকা প্রচার, সংরক্ষন ও বিতরন সম্পূর্ণ রুপে বন্ধ কারতে হবে।

এ দাবীর প্রেক্ষিতে বর্তমানে আপনাদের কার্যক্রম কী?
মাওলানা মুহাম্মদ নূরুল ইসলাম: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়াত বাংলাদেশ এর পক্ষ থেকে আগামী বুধবার (১৩ ফেব্রুয়ারী) দেশব্যাপী এ বিক্ষোভ কর্মসূচী রয়েছে। তার পাশাপাশি পঞ্চগড়ে ৪দিন ব্যাপি (২১, ২২, ২৩, ২৪ ফেব্রুয়ারি) ইজতেমা হবে।

কাদিয়ানীদের ইজতেমা বন্ধ করতে চান কেন?
মাওলানা মুহাম্মদ নূরুল ইসলাম: কাদিয়ানী সম্প্রদায় (তথাকথিত আহমদিয়া জামাত) সারা বিশ্বের সর্বস্তরের ওলামা মাশায়েখ, মুফতিয়ানে কেরাম তথা সকল মুসলমানের ঐক্যমতে কাফের।

কেননা তারা হযরত মুহাম্মদ সা. কে সর্বশেষ নবি মানে না, তারা মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানিকে নবি হিসাবে বিশ্বাস করে।

আর ইজতেম