বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক

সৌদিতে প্রতিবন্ধী শিশুদের কুরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে প্রতিবন্ধী শিশুদের জন্য ২৩তম কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান গতকাল শনিবার শুরু হয়েছে।

‘বাদশাহ সুলতান বিন সালমান অ্যাওয়ার্ড’ শিরোনামে অনুষ্ঠিত উক্ত কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশু জামিয়াত বোর্ডের চেয়ারম্যান ও সৌদি আরবের উলামা বোর্ডের সদস্য শায়খ সালেহ আল-ফাওজান উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার সচিব আব্দুল আজিজ আল সাবিহিন বলেন, এ প্রতিযোগিতায় সৌদি আরব ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশসমূহের বিভিন্ন স্কুল, মাদরাসা, দাতব্য ও কুরআনিক ইন্সটিটিউটের ৯৬ জন শিক্ষার্থী একে-অপরের সঙ্গে প্রতিযোগিতা করবেন। প্রতিযোগিতার অনুষ্ঠান ছেলে ও মেয়েদের জন্য দুইটি পৃথক বিভাগে অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, ‘বাদশাহ সুলতান বিন সালমান অ্যাওয়ার্ড’ কুরআন প্রতিযোগিতায় ৫২ জন ছেলে এবং ৪৪ জন মেয়ে অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মোট ১৫৫ জন শিক্ষার্থী নিজেদের নাম নিবন্ধন করেছিল। কিন্তু চূড়ান্ত পর্বের জন্য ৯৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ