বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক

ময়লা আবর্জনায় খাবার খুঁজছে সিরিয়ার শিশুরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়লা আবর্জনায় খাবার খুঁজছে সিরিয়ার শিশুরা। একটু খাবারের আশায় এমন করে ঘাটাঘাটি করছে তারা ৷

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি শরণার্থী শিবিরের। তাদের উদ্দেশ্য- বিক্রি করার মতো কোনো জিনিস পেলে তা বেচে পরিবারের সদস্যদের জন্য খাবার কিনবে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, ‘‘সিরিয়ার ৬৫ লাখ মানুষ খাদ্যের চাহিদা মেটাতে পারে না৷“ ৮ বছরের গৃহযুদ্ধে সিরিয়ায় ৩ লাখ ৬০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে৷ গৃহহীন হয়েছে কয়েক লাখ মানুষ৷

এমনই এক কিশোর সাবা আল জসিম প্রতিদিন একটা ছিপ নিয়ে আবর্জনার স্তূপে যায়৷ ছিপের আগায় লোহার টুকরো লাগানো থাকে৷ সেটা দিয়ে প্লাস্টিকের জিনিসপত্র বাছাই করে৷ এগুলো বিক্রি করে কয়েক ডলার পায়৷ আর তা দিয়েই ১১ সদস্যের পরিবারের খাওয়া জোটে৷

এমন হজারো পরিবার আজ সিরিয়ার জনপদে খাবার না পেয়ে ‍শুকিয়ে মরছে বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ