সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫

চলাফেরা করতে পারছেন না বেগম জিয়া: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঠিকমতো চলাফেরা করতে পারছেন না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি জানান, বৃহস্পতিবার খালেদা জিয়াকে আদালত নামের কারাগারে আলো-বাতাসহীন ছোট্ট একটি রুমে নিয়ে এক ঘণ্টা বসিয়ে রাখা হয়। বেগম খালেদাজিয়ার অসুস্থতা দিন দিন বাড়ছে কিন্তু তাকে চিকিৎসা দেয়া হচ্ছে না।

রিজভী জানান, চোখে প্রচণ্ড ব্যথা, পা ফুলে গেছে। নির্যাতন সহ্য করতে গিয়ে তার পূর্বের অসুস্থতা এখন আরো গুরুতর আকার ধারণ করেছে। তাকে বিশেষায়িত হাসপাতালের সুবিধা ও ব্যক্তিগত বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা থেকেও বঞ্চিত করা হচ্ছে।

রিজভী আরও জানান, এই রকম শারীরিক অসুস্থতার মাঝে অমানবিকভাবে কারাগারের ভেতরে স্থাপিত ছোট্ট কক্ষের ‘ক্যাঙ্গারু আদালতে’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ঘন ঘন হাজির করা হচ্ছে।

মূলত খালেদা জিয়াকে আদালতে হাজির করার নামে টানাহেঁচড়া করে নির্যাতন করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ