রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

ইজতেমা সফলে ৩ সিদ্ধান্ত বেফাক সভায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব ইজতেমা সফলে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক-এর জরুরি পরামর্শ সভায় তিনটি সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু। রবিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া এ সভা বেলা ২টার দিকে শেষ হয়।

মাওলানা মুসলেহ উদ্দিন জানান, ইজতেমা সফলে তিন সিদ্ধান্ত হয়েছে। প্রথম সিদ্ধান্ত হলো, ইজতেমায় ওলামা-মাশায়েখ, মাদ্রাসা, স্কুল-কলেজ-ভার্সিটির ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মুসলমানের বিপুল অংশগ্রহণ নিশ্চিত করা।

দ্বিতীয় সিদ্ধান্ত হলো, কাদিয়ানি সম্প্রদায়ের ইজতেমা বন্ধের পাশাপাশি তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা। তৃতীয় সিদ্ধান্ত হলো, ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীকে বাদ দিয়েই ইজতেমা অনুষ্ঠান এবং এক্ষেত্রে সরকারের সহযোগিতা নেওয়া।

বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে মিটিংয়ে অংশগ্রহণ করেন মাওলানা নূর হোসাইন কাসেমী, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু এবং বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক ও বেফাকের মহাপরিচালক মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী প্রমুখ।

-এটি