সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫

আমদানি-রফতানি পণ্য শতভাগ স্ক্যানিং হবে: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, আমদানি ও রফতানিতে অনিয়ম ঠেকাতে সব পণ্যই এখন থেকে শতভাগ স্ক্যানিং করা হবে।

আজ রোববার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী আরো বলেন, আমরা ব্যবসায়ী বান্ধব। তাই, ব্যবসায়ীদের দেশ ও সংস্কারবান্ধব হতে হবে। আমরা কোনো ব্যবসায়ীকে কষ্ট দিতে চাইনা।

রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের গোল একটাই আর তা অর্জন করতে হবে। এ জন্য দুশ্চিন্তাগ্রস্ত হবেন না।

যারা কর দেয় তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন। আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলবেন, চা খাবেন, কোনো সমস্যা নেই। তাছাড়া, নতুন যারা চাকরিতে আসবেন তাদের প্রথম দিন থেকেই ভাল কথা শোনাবেন।

মন্ত্রী আরো বলেন, প্রত্যেক জেলায় এনবিআর এর নিজস্ব অফিস করা হবে। যাতে সমন্বিতভাবে কাজ করা যায়। জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে রাজস্ব আদায় অসঙ্গতি রয়েছে। তাই রাজস্ব আয় বাড়াতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ