রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইজতেমা বিষয়ে বেফাকের পরামর্শসভা রোববার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান : ইজতেমা সফল করার জন্য কাল রোববার বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের জরুরি পরামর্শসভা অনুষ্ঠিত হবে। রাজধানী যাত্রাবাড়ীর কাজলা এলাকার বেফাকের নিজস্ব কার্যালয়ে সকাল ১০ টায় এই পরামর্শসভা অনুষ্ঠিত হবে।

বেফাকের সিনিয়ার সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী বৈঠকে সভাপতিত্ব করবেন। অংশ গ্রহণ করবেন বেফাকের শুরা-আমেলার সদস্যবৃন্দ। এছাড়াও ঢাকা এবং ঢাকা পার্শ্ববর্তী এলাকার মাদরাসা পরিচালকদের বৈঠকে অংশ গ্রহণের কথা রয়েছে।

বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে বেফাকের মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমদ চৌধুরী আওয়ার ইসলামকে বলেন, রোববারের বৈঠকটি মূলত বেফাকের আমেলা-শুরার। নিয়মিত বৈঠক হলেও গুরুত্ব পাবে আসন্ন বিশ্ব ইজতেমার বিষয়টি।

বিশ্ব ইজতেমায় ছাত্র শিক্ষকদের ব্যাপক অংশ গ্রহণ, প্রতিটি মহল্লা থেকে জামাত যাওয়া এবং এলাকার প্রতিটি মহল্লার মসজিদের মিম্বারে ইজতেমা সফলের আহ্বান জানিয়ে আলেমদের মেহনত করার বিষয়ে গুরুত্বপূর্ন। সিদ্ধান্ত আসতে পারে

বৃহস্পতিবার শুরু হওয়া ইজতেমার আখেরি মুনাজাত শনিবার, সেটাকে ভরপুর কামিয়াবি করার জন্য বিষয়ে জরুরি পরামর্শ হবে। এই পরামর্শ সভায় ঢাকা মহানগরের মাদরাসার মুহতামিম এবং গুরুত্বপূর্ণ আলেমদের অতিথি হিসাবে থাকার অনুরোধ জানিয়েছেন বেফাকের মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমদ চৌধুরী।

উল্লেখ্য, আগামী ১৫-১৬ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। ১৭-১৮ ২য় পর্ব অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ