শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান আব্বাস আরাগচির পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সেহরির সময় আমির হামজার ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল ‘কওমি মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে’ আশুলিয়ার জামেয়া রহমানিয়া আবেদিয়ায় মুহতামিম নিয়োগ বিজ্ঞপ্তি পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, সামরিক জবাবের হুঁশিয়ারি তালেবানের এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান কওমি ছাত্রদের কেন একক দল বা নেতার অনুসরণ করতে হবে? সারাদেশের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের তথ্য চেয়েছে সরকার

তিন যুবককে অপহরণের অপরাধে আসামী ২ পুলিশ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কালিয়াকৈর থেকে পূর্বপরিকল্পিতভাবে তিন যুবককে অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির সত্যতা পাওয়ায় দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে গাজীপুর পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে এসপি শামসুন্নাহর এক সংবাদ ব্রিফিংয়ে  একথা জানান।

তিনি বলেন, গত বুধবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় অপহরণের অভিযোগে কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন ও মির্জাপুর থানার এএসআই মুসফিকুর রহমানকে প্রত্যাহার করা হয়।

এছাড়া এ ঘটনায় তাদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলায় দুই পুলিশ সদস্য ছাড়াও অজ্ঞাত সাত জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সুপার শামসুন্নাহার হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অপরাধী যেই হোক না কেন ছাড় দেয়া হবে না।

মামলার বাদী রায়হান সরকার জানান, তারা পাঁচ বন্ধু বাণিজ্য মেলায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে গাড়িতে গ্যাস নেওয়ার সময় ওই দুই পুলিশ কর্মকর্তাসহ আরও অজ্ঞাত কয়েকজন তাদের ধরে নিয়ে যায়। পরে ৩০ লাখ টাকা মুক্তিপন চায়। না দিলে ক্রস ফায়ার নিয়ে হত্যার হুমকিও দেয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন ও মির্জাপুর থানার উপপরিদর্শক (এএসআই) মুসফিকুর রহমান একসময় গাজীপুর গোয়েন্দা পুলিশে একসঙ্গে দায়িত্ব পালন করেছেন।

ওই সময় থেকে তাদের মধ্যে সক্ষতার সৃষ্টি হয়। ডিবিতে দায়িত্ব পালনের সময় তারা অনেক নিরীহ মানুষদের ধরে নিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করার অনেক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

অপরহরণের পর ওই দুই পুলিশ সদস্য তাদের ক্রস ফায়ারের হুমকির আতঙ্ক এখনো কাটেনি উদ্ধার হওয়া তিন যুবকের।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ