শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি

স্কুলে কওমি শিক্ষার্থীদের ধর্ম শিক্ষক হিসেবে নিয়োগের দাবি সংসদে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: জাতীয় সংসদে নিজের বক্তব্যে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কওমি শিক্ষার্থীদের ধর্ম শিক্ষক হিসেবে নিয়োগের দাবি জানিয়েছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন

এ সংক্রান্ত একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় প্রচারিত হয়েছে আজ (৭ জানুয়ারি)। যেখানে তিনি কওমি শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের দাবি জানান।

সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেন, শীতের সময় বিভিন্ন স্থানে ধর্মীয় সভা হয়। এসব সভায় বেশির ভাগ মাদরাসাতেই হয়ে থাকে। যাদের থেকে মানুষ ইসলাম শেখে।

আলেমরা কওমি জননীর কাছে দাবি জানিয়েছেন দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে যেন একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া হয়। যাতে ভালোভাবে ধর্ম ও নামাজ শিখতে পারে।

তিনি বলেন, নামাজ ও কুরআন শিক্ষা কওমি শিক্ষকরাই ভালোভাবে শেখাতে পারবে। কারণ তারা গোড়া থেকেই এগুলোর ওপর শিক্ষা অর্জন করেন। এ জন্য প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া হলে ধর্মীয় কাজগুলো তারা ভালোভাবে শেখাতে পারবে।

উল্লেখ্য, গত বছর জাতীয় সংসদে কওমি মাদরাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দেয়া হয়। তখন থেকেই দাবি উঠছে মাদরাসা শিক্ষার্থীদের যেন প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়।

দেখুন ভিডিওতে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ