রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফিলিস্তিনের একটি মসজিদকে যাদুঘর বানাচ্ছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ফিলিস্তিনের উত্তরাঞ্চলের ‘তাবারিয়া’ শহরের মেয়র আল-বাহরি নামক একটি মসজিদকে যাদুঘরে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছে বলে জানা যায়।

ফিলিস্তিনের একাধিক সূত্র মতে ইহুদি নিবাসি তাবারিয়া শহরের ‘আল-বাহরি’ মসজিদটিকে যাদুঘরে রূপান্তরিত করার জন্য সে শহরের পৌরসভার কর্মচারীরা ৪ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে মসজিদের প্রাঙ্গণ ভেঙ্গে ফেলেছে।

ওই শহরটির নতুন মেয়রের এ পদক্ষেপে এলাকার মুসলিমরা ব্যাপক নিন্দা ও বিক্ষোভ করেছে বলে জানা যায়।

সূত্রমতে আরো জানা যায়, এ মসজিদটি ইহুদিদের অগ্নি সংযোগ, গম্বুজে অবমাননাকর উক্তি লেখা ও শয়তানীমূলক চিত্র অংকন করার ফলে ২০০০ সালে বন্ধ হয়ে যায়।

তাবারিয়া শহরে ইসলামি সম্পদগুলো জোর করে দখল কারার বিষয়টি এ প্রথম নয়। এর পূর্বেরও ইসলামি সম্পদ দখল করে কফি শপ অথবা পাবলিক প্লেসে পরিণত করেছে ইসরায়েল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ