শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

পোলিও ভ্যাক্সিন পৌঁছাতে এককোমর বরফ ভাঙছেন পাকিস্তানি যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরনে কাফতান স্যুট আর মোটা জ্যাকেট। এক কোমর বরফ ভেঙে এগিয়ে যাচ্ছেন বছর আঠাশের এক যুবক। অনলাইনে ভাইরাল হওয়া এ ছবিটি এক পাকিস্তানি যুবকের; যার কাজের প্রতি নিষ্ঠাবোধ দেখে শেষমেশ সম্মান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

খালিজ টাইমস বলছে, এই যুবক একজন পোলিও কর্মী; যার দায়িত্ব গ্রামে গ্রামে পোলিও-র ভ্যাকসিনেশন পৌঁছে দেওয়া। এটাই তার নিত্য কাজ। ঠাণ্ডা বা গরম, কিচ্ছু যায় আসে না তার। নিজ কাজ ঠিকঠাক করে চলেন তিনি। আর তার প্রমাণ ঠাণ্ডা-তুষারপাত সব অগ্রাহ্য করে ঠিক সময়ে পোলিও-র ইনজেকশন নিয়ে ছুটে চলার এই ছবি।

ইন্টারনেটে হঠাৎই ভাইরাল হয় এক ভিডিও। যাতে দেখা যায়, গ্রামে গ্রামে পোলিও-র ভ্যাকসিনেশন পৌঁছে দিতে ইরফান নামের এই পাকিস্তানি যুবক কোমর অব্দি বরফ ভেঙে এগিয়ে যাচ্ছেন। ভিডিওটি দেখে শুধু পাকিস্তান নয়, গোটা বিশ্বের মানুষ স্যালুট জানিয়েছেন যুবককে।

খোদ প্রধানমন্ত্রী ইমরান খান পোলিও কর্মী ইরফানের সাথে দেখা করার কথা জানিয়ে এক টুইটার বার্তায় লিখেছেন, ‘ইরফান হচ্ছে পাকিস্তানের সেই দুই লাখ ৬০ হাজার হিরোদের একজন, যারা দেশকে পোলিওমুক্ত করতে প্রতিকূল অবহাওয়ায়ও নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করে থাকেন।’

তবে এ যুবকের কোনও হেলদোল নেই। তার মুখে একটাই কথা, দেশকে পোলিওমুক্ত করতে হবে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ