বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক

দেশ ছেড়ে পালাতে গিয়ে ধরা পড়ে গেলেন গিলানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশ ছাড়তে পারলেন না দুর্নীতিতে অভিযুক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। মঙ্গলবার তাকে লাহোর বিমানবন্দরে আটকান পাকিস্তানের অভিবাসন দফতরের কর্মকর্তারা।

ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি জানিয়েছে, ব্যাংকক হয়ে দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য মঙ্গলবার রাতে লাহোর বিমানবন্দরে আসেন ৬৬ বছরের গিলানি। তার নাম ‘নো-ফ্লাই’ তালিকায় রয়েছে জানিয়ে গিলানিকে আটকানো হয়।

এসময় তাকে বলা হয়, কালো তালিকায় নাম থাকার কারণে তিনি দেশ ছাড়তে পারবেন না। অভিবাসন দফতরের কর্মীদের সামনেই ক্ষোভে ফেটে পড়েন পিপিপি নেতা গিলানি।

এসময় গিলানি বলেন, প্রতিটি মামলার শুনানিতে তিনি আদালতে হাজিরা দেন। তাই তার নাম ‘নো-ফ্লাই’ তালিকায় থাকার কোনও কারণ নেই। ইমরান খান সরকারের বিরুদ্ধে বিরোধী রাজনীতিকদের হয়রানির অভিযোগও করেন গিলানি।

এদিকে, হৃদরোগের চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বিশেষ হাসপাতলের সুবিধা পাবেন বলে সিদ্ধান্ত জানিয়েছে দেশটির কারাদফতর।

চিকিৎসার জন্য লন্ডন যেতে চেয়েছিলেন নওয়াজ। তার সে আর্জি অবশ্য খারিজ করা হয়েছে।

দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত নওয়াজের সাত বছরের কারাদণ্ড হয়েছে। তিনি এখন লাহোরের জেলে রয়েছেন।

মেডিক্যাল টিমের সুপারিশ মেনে গত সপ্তাহে তাকে জেল থেকে সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকরা তাকে হৃদরোগের জন্য স্পেশাল হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। কারাদফতর তাতে সম্মতি জানিয়েছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ