সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫

‘ঈমান ও ইসলামবিরোধী যে কোন চক্রান্ত রুখে দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সকল ইসলাম ও ঈমান বিধ্বংসী শক্তিগুলো আল-কুফরু মিল্লাতুন ওয়াহিদা হয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

মুসলমানের ঈমান ও আমলের উপর আঘাত করছে। তার একটি কাদিয়ানী বা আহমদিয়া মুসলিম জামাত নামধারী সম্প্রদায়। অপরদিকে শিয়া, নাস্তিক-মুরতাদ গোষ্ঠী সরকারের ছত্রছায়ায় ইসলামের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত। তিনি বলেন, মুসলমানের কাছে নিজ জান-মালের চেয়ে ঈমানের মূল্য অনেক বেশি।

কাদিয়ানীরা রাসূল সা.কে শেষ নবী হিসেবে মানে না। সৌদী, মিশর, পাকিস্তানসহ বিশ্বের অনেক দেশে কাদিয়ানীদেরকে সংখ্যালঘু বা অমুসলিম হিসেবে স্বীকৃত। কাদিয়ানীরা সর্বসম্মতভাবে কাফের। মুসলিম নাম, ইসলামী পরিভাষা ব্যবসহার করে সরলমনা মসুলমানদের ধোকা দিয়ে ঈমানহারা করছে।

আমাদের দাবি হলো তারা অমুসলিম হিসেবে পরিচয় দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করুক। কিন্তু তারা তা না করে নবী, রাসুল, খলিফা, ইমাম এবং মসুলিম নাম ব্যবহার করায় সাধারণ মুসলমান ধোকা খাচ্ছে।

আজ বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশর এক জরুরী সভায় তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারি মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী প্রমুখ।

অধ্যক্ষ ইউনুছ আহমদ বলেন, ৯২ ভাগ মুসলানের চিন্তা চেতনা বিরোধী যে কোন কর্মকান্ড সহ্য করা হবে না। কাজেই কাদিয়ানীদের পঞ্চগড়ের সম্মেলনও বন্ধ করতে হবে। নাস্তিক-মুরতাদদের আস্ফালন রুখে দিতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ