সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন

প্রার্থীদের তথ্য ভোটারদের কাছে বিতরণে রুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদ, সিটি কর্পোরেশনের মেয়র, উপজেলা, পৌরসভাসহ সব নির্বাচনের প্রার্থীদের হলফনামার সব তথ্য লিফলেট আকারে ছাপিয়ে সংশ্লিষ্ট এলাকার ভোটারদের কাছে বিতরণের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে রিটটি করেন ব্যারিস্টার মুহাম্মদ হুমায়ুন কবির পল্লব।

আজ মঙ্গলবার রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

ব্যারিস্টার মুহাম্মদ হুমায়ুন কবির পল্লব আদেশের বিষয়টি নিশ্চিত করেন। রিট আবেদনে বলা হয়েছে, একটি গুণগত ও সঠিক নির্বাচনের মাধ্যমে সঠিক এবং যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনের জন্য সব প্রার্থীর ব্যক্তিগত তথ্যাবলি ভোটারদের জানানো না হলে যোগ্য প্রার্থী নির্বাচন যথাযথ হয় না।

আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) ও নির্বাচনী ম্যানুয়াল চ্যাপ্টার সেভেনে বিষয়গুলো স্পষ্টভাবে বলা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও এ সংশ্লিষ্ট লিফলেট বিতরণ করা হয় না। তাই ওসব লিফলেট প্রচারের রিটে নির্দেশনা চাওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ