বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক

জীবন দিবো তবু মোদির সাথে আপোস নয়: মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জীবন দিতে রাজি, কিন্তু কোনোভাবেই কেন্দ্রীয় সরকারের সাথে আপোসে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল সোমবার বিকালে কোলকাতার ধর্নামঞ্চ থেকে মোদি'র বিজেপিকে উদ্দেশ করে এই কথা ঘোষণা করেন তিনি।

রোববার বিকেলে পশ্চিমবঙ্গের পুলিশ কমিশনারের বাসায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই'র হানা দেয়াকে কেন্দ্র করে রাজ্য সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের ব্যাপক গণ্ডগোল লাগে। ওই ঘটনার পর থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার ধর্মঘটের ঘোষণা দেন মমতা।

ওই ধারাবাহিকতায় গতকাল সোমবার ধর্নামঞ্চ থেকে রাজ্যের পুলিশ কর্মকর্তাদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় কেন্দ্রীয় সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারন করেন এ তৃণমূল নেত্রী।

মমতা বলেন, আমায় চোর বলছে, আমি কার টাকা নিয়েছি? আসল চোরেরা ধরা পড়ে না, আর যারা সৎভাবে কাজ করতে চায় তাদের যদি কোনও প্রমাণ ছাড়াই চোর বলে সাব্যস্ত করা হয় আমি তার প্রতিবাদ করব, আমার জীবন দিতে হলে আমি তাতেও রাজি, কিন্তু আমি কম্প্রোমাইজ করব না।

তিনি আরো বলেন, আমাদের পুলিশকে যদি কেউ অসম্মান করে, তার কোনো দোষ না থাকা সত্ত্বেও তাকে দোষী সাব্যস্ত করা হয়, কোনো কারণ ও সঠিক তথ্য ছাড়াই তার বাড়িতে যায় তাহলেও আমি প্রতিবাদ করবো।

এ সময় মিথ্যে কথা বলে তৃণমূল কংগ্রেসকে অনেক আঘাত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ