বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক

হোয়াইট হাউসকে রক্তে রঞ্জিত করার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভেনেজুয়েলা সঙ্কটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করলে হোয়াইট হাউসকে রক্তে রঞ্জিত করে ছাড়বেন বলে হুমকি দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। খবর বিবিসির

রবিবার (০৩ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়নে সঙ্কট কাটাতে ভেনেজুয়েলায় আগাম নির্বাচনের যে আহ্বান জানিয়েছে সেটি প্রত্যাখ্যান করেছেন মাদুরো। দেশটিতে গৃহযুদ্ধের আশঙ্কা করা হচ্ছে।

স্পেনের একটি টেলিভিশনের সাক্ষাৎকারে মাদুরো বলেন, ভেনেজুয়েলায় গৃহযুদ্ধ নিয়ে নিশ্চিতভাবে দিতে পারবে না। সবকিছু নির্ভর করছে দেশের উত্তরাঞ্চলের প্রতিবেশি (যুক্তরাষ্ট্র) ও পশ্চিমা মিত্রদের পাগলামি এবং আগ্রাসনের মাত্রার ওপর।

তিনি বলেন, আমরা আহ্বান জানাচ্ছি, যাতে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ না করে। দেশ রক্ষার জন্য আমরা প্রস্তুত আছি।

ভেনেজুয়েলার চলমান সঙ্কটে ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেনাবাহিনীর ব্যবহারের বিষয়টি অপশন হিসেবে রয়েছে বলে জানিয়েছেন। দেশটির টেলিভিশন চ্যানেল সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি প্রতিবেশি ওই দেশে মার্কিন সেনা ব্যবহারের ব্যাপারে এ মন্তব্য করেন।

ওই স্বাক্ষাৎকারে মাদুরো ট্রাম্পকে সতর্ক করে দিয়ে বলেছেন, তিনি যদি হস্তক্ষেপ করেন তাহলে ভিয়েতনাম যুদ্ধের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ