সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন

নতুন বছরে ২২ গণধর্ষণ, ৫২ ধর্ষণ, আর ৫টি ধর্ষণের পর হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে চলতি বছর শুধু জানুয়ারি মাসে দেশে ৫২টি ধর্ষণ, ২২টি গণধর্ষণ ও ৫টি ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আজ সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে সংগঠনটি আরও জানায় ২০১৮ সালে ৯৪২টি ধর্ষণের ঘটনা হয়েছে সারা দেশে।

লিখিত বক্তব্যে মহিলা পরিষদ জানিয়েছে, ২০১৮ সালে ১৮২ জন নারী গণধর্ষণ, ৬৩ জনকে ধর্ষণের পর হত্যা এবং ৬৯৭ টি ধর্ষণের শিকার হয়েছে।

এ ঘটনায় উদ্বেগ জানিয়ে সংগঠনটি জানিয়েছে, রাজনৈতিক প্রভাব, সন্ত্রাস, আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতার কারণে এসব ঘটনায় অপরাধীরা ধরা পড়ছে না।

সম্প্রতি ধর্ষণে অভিযুক্ত কয়েকজন ব্যক্তির গলায় চিরকুট ঝোলানো অবস্থায় মরদেহ পাওয়া নিয়ে উদ্বেগ জানিয়ে সংগঠনটির নেতারা বলেন বিচার বহির্ভূত হত্যা কোনোভাবেই কাম্য নয়। অপরাধী যেই হোক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।

দেশে ধর্ষণের শাস্তি ঠিকভাবে কার্যকর হলে আশা করা যায়  এ অপরাধ করতে অপরাধী দশবার চিন্তা করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ